মুনাজাত আহসান হাবীব, আমার দেশের মাটি কাজী নজরুল ইসলাম

মুনাজাত 

আহসান হাবীব 

ফোটাও আমার মনের কলি তোমার ভালোবাসাতে, রাঙিয়ে দাও হৃদয় আমার নিত্য নতুন আশাতে। মনেতে দাও চির মধুর মমতা, দাও সবারে ভালোবাসার ক্ষমতা, রয়না যেন হৃদয়ে মোর এতটুকু দীনতা। দাও মুছায়ে এই মনেতে সব কিছু মোর হীনতা। দঃখ যখন আসবে তখন বল দিও এ বুকেতে, তোমায় যেন ভুলে না যাই তোমার দেওয়া সুখেতে। নিত্য যাদের ক্ষধার অন্ন মেলে না, যে অভাজন একটুও সুখ পেলে না, শক্তি দিও বন্ধু হয়ে তাদের দঃখ ঘুচাতে। দাও আমারে এই দুহাতে অশ্রু তাদের মুছাতে। তোমায় যদি ভুলি তবু তুমি আমায় ভুলো না, শাস্তি দিও ভুল ভাঙাতে- স্নেহের বাঁধন খুলো না।

আমার দেশের মাটি 
 কাজী নজরুল ইসলাম

আমার দেশের মাটি ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাটি[] এই দেশেরই মাটি-জলে এই দেশেরই ফুলে-ফলে তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি[] এই দেশেরই ধূলায় পড়ি মানিক যায় রে গড়াগড়ি; বিশ্বে সবার ঘুম ভাঙাল এই দেশেরই জিয়ন-কাঠি[] এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি[]


Post a Comment

0 Comments