শরতের কবিতা
আজ ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ায়,
লুকোচুরি খেলা,
আজ নীল আকাশে কে ভাসালে,
সাদা মেঘের ভেলা।
আজ ভ্রমর ভোলে মধু খেতে,
উড়ে বেড়ায় আলোয় মেতে,
আজ কিসের তরে নদীর চরে,
চখাচখির মেলা{{
ওরে যাব না আজ ঘরেরে ভাই,
যাবনা আজ ঘরে,
ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ,
নেবরে লুট করে।
যেন জোয়ার-জলে ফেনার রাশি,
বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি,
কাটবে সকাল বেলা{{


0 Comments